চাকরি ও নিয়োগপরীক্ষার ফলাফল

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার ফল, পরবর্তী পরীক্ষার সূচি

জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুরের সাধারণ প্রশাসনের অধীন ১৩তম ও ২০তম গ্রেডের দুটি ক্যাটাগরিতে তিনটি শূন্য পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের ২৮ নভেম্বর সকাল ১০টায় বিভাগীয় বাছাই কমিটি, খুলনার তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় কম্পিউটার অপারেটর পদে ১০ জন এবং অফিস সহায়ক পদে ১৫ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণদের রোল নম্বর মেধাক্রম অনুসারে সাজানো হয়নি। কম্পিউটার অপারেটর পদের উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ৬ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়, খুলনায় অনুষ্ঠিত হবে।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর

কম্পিউটার অপারেটর: ১১০০০০৪, ১১০০০০৮, ১১০০০০৯, ১১০০০১০, ১১০০০১৫, ১১০০০১৮, ১১০০০৩২, ১১০০০৩৭, ১১০০০৩৯, ১১০০০৪৪। মোট ১০ জন।

অফিস সহায়ক: 1200054, 1200063, 1200079, 1200098, 1200124, 1200142, 1200145, 1200175, 1200181, 1200194, 1200285, 1200298, 1200304, 1200322, 1200324। মোট ১৫ জন।

পরবর্তী পরীক্ষার সূচি

কম্পিউটার অপারেটর পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৯ ডিসেম্বর ২০২৬ তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশনা

মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে না। কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার্থীদের নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, কোটা-সম্পর্কিত প্রমাণক সনদের মূল কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এসব নথির এক সেট সত্যায়িত অনুলিপিও আনতে হবে।

অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার সনদ/প্রত্যয়নপত্রের মূল কপি, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং কোটা প্রাধিকার থাকলে যথাযথ কর্তৃপক্ষের সনদ বা প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। সব সনদ ও কাগজপত্রের এক সেট সত্যায়িত অনুলিপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের (admin@admissionwar.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!
Play sound