
সিনিয়র অফিসার পদে ৬২৮ জনের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সিনিয়র অফিসার পদে এমসিকিউ পরীক্ষায় ৬২৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
সিনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষা ২৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। একই তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর উল্লেখ করা হয়েছে।
লিখিত পরীক্ষার সময়সূচি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইট caab.gov.bd, নোটিশ বোর্ড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের এসএমএসের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিএএবির মানব সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোহাম্মদ ইকরাম উল্লাহ।