
ঢাকা বিশ্ববিদ্যালয়ে PMICS-এর ৮ম ব্যাচে ভর্তির আবেদন শুরু ৩০ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের Professional Masters in Information and Cyber Security (PMICS) প্রোগ্রামের জানুয়ারি-২০২৭ সেমিস্টারের ৮ম ব্যাচে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীরা ৩০-১১-২০২৬ থেকে ২৬-০১-২০২৭ পর্যন্ত pmics.cse.du.ac.bd ওয়েবসাইটে সাইনআপ করে প্রয়োজনীয় তথ্য পূরণ ও ফি জমা দিয়ে আবেদন করতে পারবেন।
প্রোগ্রামটিতে আসন রয়েছে ৪০টি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি ২০২৭, শুক্রবার, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার ফি ৩০০০ টাকা। নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন; চাকরিজীবী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রোগ্রামের সময়কাল ও ক্লাস
ওপেন ক্রেডিট পদ্ধতিতে পাঠদান করা হবে। প্রোগ্রামটির মোট ক্রেডিট ৩৬ এবং মেয়াদ ১ বছর ৬ মাস বা ৩ সেমিস্টার। ক্লাস শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত হবে। প্রয়োজন হলে অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস হবে।
নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান করা হবে এবং ভর্তিযোগ্য শিক্ষার্থীরা হ্রাসকৃত টিউশন ফিতে ভর্তি হতে পারবেন। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য pmics.cse.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
যোগাযোগ: ০১৭২৮636908, 013500৫৩৭১৫ (সকাল ০৯.০০টা থেকে সন্ধ্যা ৭.০০টা)।
অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক
চেয়ারম্যান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০, বাংলাদেশ