পরীক্ষার ফলাফলশিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ, ডাটা এন্ট্রি ও ফি জমার সময় বাড়ানো হয়েছে। ২৪ নভেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফরম পূরণ করা যাবে ২৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে ফরম পূরণ, ডাটা এন্ট্রি নিশ্চিতকরণ এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমার সময়সূচি জানানো হয়েছে।

সময়সূচি

  • আবেদন ফরম পূরণ: ২৬ নভেম্বর ২০২৬ থেকে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
  • ডাটা এন্ট্রি নিশ্চিতকরণের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
  • সোনালী সেবার মাধ্যমে ফি প্রদান: ১৭ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ২১ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের (admin@admissionwar.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!
Play sound